Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর: এবার সচেতনতার পাঠ বস্তিতেও

জোড়াসাঁকো এলাকার একটি বস্তিতে ইনিউমারেশন ফর্ম সংক্রান্ত সচেনতার পাঠ দিল কলকাতার লিগ্যাল এইড। লিগ্যাল এইড দিবসকে সামনে রেখে সোমবার ওই বস্তির ৫০ জন মহিলার মধ্যে ওই আইনি বিষয় নিয়ে নানা আলোচনা করা হয়।

এসআইআর: এবার সচেতনতার পাঠ বস্তিতেও
  • ১২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াসাঁকো এলাকার একটি বস্তিতে ইনিউমারেশন ফর্ম সংক্রান্ত সচেনতার পাঠ দিল কলকাতার লিগ্যাল এইড। লিগ্যাল এইড দিবসকে সামনে রেখে সোমবার ওই বস্তির ৫০ জন মহিলার মধ্যে ওই আইনি বিষয় নিয়ে নানা আলোচনা করা হয়। কীভাবে ওই ফর্ম পূরণ করতে হবে, কোনও তথ্য নিয়ে সমস্যা থাকলে তা নিয়ে কী কী করণীয়, সেই বিষয়েও নানা পাঠ দেয় কলকাতা জেলা আইনি সহয়তা কর্তৃপক্ষ। ওই শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সচিব তথা বিচারক অর্পিতা ঘোষ সহ লিগ্যাল এইডের কর্তা ব্যক্তিরা। আগামী দিনেও নানা আইনি সচেনতা পাওয়ার ক্ষেত্রে ওই বস্তিবাসীদের সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে লিগ্যাল এইডের পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভোটার কার্ড বা এই সংক্রান্ত কোনও সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে সবরকম সহযোগিতা করব।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ