Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

এসআইআর: এবার পূর্ব মেদিনীপুরে এক বৃদ্ধের মৃত্যু

এসআইআর: এবার পূর্ব মেদিনীপুরে এক বৃদ্ধের মৃত্যু
  • ১২ জানুয়ারি, ২০২৬ ১৯:০১
Prefer us on Google

ফের রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত্যু। এবার পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনি ব্লকের বর্নান গ্রামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মৃত্যুঞ্জয় সরকার (৭৩)। পরিবার সূত্রে জানা গিয়েছে, নো ম্যাপিং ভোটার হিসাবে বিডিও অফিস থেকে এসআইআর সংক্রান্ত নোটিস পেয়েছিলেন  তিনি। ২০০২ সালে ভোটার তালিকায় তার নাম না থাকায় শুনানির জন্য ডাকা হয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুনানিতে হাজিরা দিয়েছিলেন  তিনি। তারপর থেকেই মানসিক চাপে ভেঙে পড়েন। মৃতের ছেলে মন্টু সরকার জানান এসআইআরের নোটিস পাওয়ার পর থেকে বাবা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। শুনানিতে যাওয়ার পর থেকে আরও ভয়ে ভয়ে থাকতেন তিনি। গতকাল হঠাৎ করেই তার বুকে যন্ত্রণা শুরু হয়েছিল। তখনই তমলুক মেডিকেলে ভর্তি করা হয়। আজ, সোমবার সকালে মৃত্যুঞ্জয় বাবুর মৃত্যু হয়। স্থানীয়দের দাবি শুনানির নোটিসের অতিরিক্ত চাপ ও এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয়েছে। ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ