Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআর: আশঙ্কায় ছিটমহল

বিপদ কখন, কোন দিক থেকে আসে কে বলতে পারে! সাবেক ছিটমহল পোয়াতুর কুঠির বাসিন্দা লাভলি খাতুনের অলীক কল্পনাতেও আসেনি ১৫ বছর আগের একটি ঘটনা তাঁর ‘অস্তিত্ব’কেই সঙ্কটে ফেলে দেবে।

এসআইআর: আশঙ্কায় ছিটমহল
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দিনহাটা: বিপদ কখন, কোন দিক থেকে আসে কে বলতে পারে! সাবেক ছিটমহল পোয়াতুর কুঠির বাসিন্দা লাভলি খাতুনের অলীক কল্পনাতেও আসেনি ১৫ বছর আগের একটি ঘটনা তাঁর ‘অস্তিত্ব’কেই সঙ্কটে ফেলে দেবে। এক্ষেত্রে বিপদের নাম এসআইআর। যার আতঙ্কে ঘুম উড়েছে লাভলির মতো দেশের লাখো মানুষের। লাভলির ঘটনা ব্যতিক্রমের মধ্যেও বিশেষ। কারণ এর মধ্যে লুকিয়ে রয়েছে ‘দেশ’ হীন হওয়ার ফের আশঙ্কা। ২০১০ সালে ভারতে বিয়ে হয়েছিল। বাড়ি ছিল বাংলাদেশের সাবেক ছিটমহলে। পরের বছর ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দল জরিপ করতে যায় সেখানে। লাভলি তিন বোনের মধ্যে বড়। তাঁর বাবা জমশের আলির দাবি, জরিপ করতে যাওয়া দলের সদস্যরা তখন বলেছিলেন, ভারতে বিয়ে হওয়ায় লাভলির আর নতুন করে তালিকায় নাম তোলার প্রয়োজন নেই। অতি সাধারণ পরিবারের সদস্যরা এনিয়ে আর মাথা ঘামাননি। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় হয়। এই চুক্তিকে মান্যতা দিতে সংবিধান সংশোধন হয়েছিল ভারতে। চূড়ান্ত জরিপে শেষপর্যন্ত ভারতের নাগরিকত্ব পান জমশের, তাঁর স্ত্রী এবং দুই মেয়ে। এখন লাভলির চিন্তা, তাঁকে কি তাহলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে? প্রতিবেশী রাজ্য বিহারে এসআইআর শুরু হওয়ার পর তাঁর আতঙ্ক আরও বেড়ে চলেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ