Bartaman Logo
৬ জুলাই, ২০২৬

এসআইআর: খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বদল, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের

ইন্টারনেটের সমস্যা, অ্যাপ বিভ্রাট, এসআইআরের কাজ করতে গিয়ে এমনই একাধিক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বিএলও’দের

এসআইআর: খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বদল, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের
  • ৩০ নভেম্বর, ২০২৫ ১২:১১
Prefer us on Google

নয়াদিল্লি, ৩০ নভেম্বর: ইন্টারনেটের সমস্যা, অ্যাপ বিভ্রাট, এসআইআরের কাজ করতে গিয়ে এমনই একাধিক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বিএলও’দের। হাতে সময় কম, অথচ কাজ পাহাড় প্রমাণ। আর সেই কাজ করতে গিয়েই মৃত্যু হচ্ছে বিএলও’দের। পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশ, সর্বত্র একই চিত্র। মৃতদের পরিবারের অভিযোগ, এসআইআরের কাজের চাপেই প্রাণহানি ঘটছে বিএলও’দের। পরিস্থিতির কথা মাথাতে রেখে এসআইআর ওরফে স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ার সময়সীমা আরও এক সপ্তাহ বৃদ্ধি করল জাতীয় নির্বাচন কমিশন।

Advertisement

আগামী ৪ঠা ডিসেম্বরের বদলে ১১ ডিসেম্বর পর্যন্ত এসআইআরের ইনিউমারেশন ফর্ম পূরণ ও আপলোড করা যাবে বলে জানাল কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১৬ ডিসেম্বর। যেটি প্রকাশিত হওয়ার কথা ছিল ৯ ডিসেম্বর। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাত, কেরল, রাজস্থান, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, পুদুচেরী, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর, গোয়া ও ছত্তিশগড়ে এসআইআর প্রক্রিয়া চলছে। সেখানেই এই নিয়ম কার্যকর হবে বলে আজ, রবিবার জানিয়েছে নির্বাচন কমিশন। শুধুই খসড়া ভোটার তালিকা নয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে গিয়েছে। কমিশন জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

পূর্বে ৭ ফেব্রুয়ারি ছিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। কমিশন আরও জানিয়েছে, ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ। খসড়া ভোটার তালিকা নিয়ে অভাব,অভিযোগ জানানোর সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুনানি প্রক্রিয়া হবে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ