Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর: বারাসত, হাড়োয়ার দুই তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

এসআইআরে কোনও বৈধ ভোটার বাদ গেলে বিজেপি নেতাদের গাছে ঝুলিয়ে পেটানোর নির্দেশ দিলেন হাড়োয়ার এক তৃণমূল নেতা। আরেক তৃণমূল নেতা দলীয় কর্মসূচিতে গিয়ে বিএলওদের ‘পিছনে লাগা’র বার্তা দিলেন।

এসআইআর: বারাসত, হাড়োয়ার  দুই তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক
  • ৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এসআইআরে কোনও বৈধ ভোটার বাদ গেলে বিজেপি নেতাদের গাছে ঝুলিয়ে পেটানোর নির্দেশ দিলেন হাড়োয়ার এক তৃণমূল নেতা। আরেক তৃণমূল নেতা দলীয় কর্মসূচিতে গিয়ে বিএলওদের ‘পিছনে লাগা’র বার্তা দিলেন। দুই নেতার এই ধরনের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, বারাসত ১ নং ব্লক আইএনটিটিইউসির উদ্যোগে শনিবার দত্তপুকুরের বামনগছিতে রক্তদান শিবিরের আয়োজন হয়। সেখানে এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে আইএনটিটিইউসির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস দাশগুপ্ত বলেন, ‘৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এসআইআর। মহিলারা বাড়ি বাড়ি যান। শুধু দেখে নেবেন, সেই সময় বাড়ির মহিলা সদস্যরা আছেন কি না। থাকলে রান্নাঘরে ঢুকে গিয়ে গল্পের ছলে ভোটার তালিকা প্রসঙ্গ তুলবেন। বলবেন, বিজেপি ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ দিয়ে এনআরসি করে ডিটেনশন ক‍্যাম্পে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। মহিলাদের মনে ভয় ঢুকিয়ে দিতে পারলেই দেখবেন, আতঙ্কে আপনার সঙ্গে যোগাযোগ করে নিচ্ছে তাঁরা নিজেরাই।’ এরপরই হুঁশিয়ারি দিয়ে ওই তৃণমূল নেতা বলেন, ‘এসআইআরের কাজে যুক্ত বিএলওদের পিছনে লাগতে হবে। তাঁরা যদি নিরপেক্ষভাবে কাজ করেন, ভালো। না হলে তাঁদের কাজ করতে দেওয়া হবে না।’ তাঁর এই বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। যদিও নিজের বক্তব্যে অনড় তাপসবাবু। পরে তিনি বলেন, ‘এসআইআর নিয়ে মানুষ আতঙ্কে রয়েছে। দলের মহিলা কর্মীদের মানুষেপ পাশে থাকার কথা বলেছি। বিএলওরা নিরপেক্ষভাবে কাজ না করে দলবাজি করলে রক্তগঙ্গা বইবে।’ বিজেপির রাজ‍্য কমিটির সদস্য তাপস মিত্র বলেন, ‘তৃণমূল বুঝে গিয়েছে আগামী বিধানসভা ভোটে আর ভুয়ো ভোটার দিয়ে ক্ষমতায় আসা যাবে না।’

Advertisement

এদিকে, দলের নির্দেশ মেনে হাড়োয়া ২ তৃণমূল কংগ্রেসের এসআইআর সংক্রান্ত কর্মশালা হয় শনিবার রাতে। সেখানেই তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা বলেন, ‘কোনও বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তাহলে এলাকার বিজেপি নেতাদের গাছে ঝুলিয়ে মারা হবে।’ পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘দলের নির্দেশ, এসআইআরে বৈধ ভোটার বাদ গেলে বিজেপি নেতাদের গাছে উল্টো করে বেঁধে ধোলাই হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ