Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

এসআইআর: ওড়িশায় বাদ ২০ লক্ষ ও অরুণাচলে প্রায় দু’লক্ষ, দিল্লিতে নোটিস প্রবীণতম ভোটারকে

এসআইআর প্রক্রিয়া শেষে ওড়িশা ও অরুণাচল প্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। ওড়িশার মুখ্য নির্বাচনি আধিকারিক এস গোপালন জানিয়েছেন, ভেরিফিকেশন শেষে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে সব মিলিয়ে ২০ লক্ষ ৫৬ হাজার নাম।

এসআইআর: ওড়িশায় বাদ ২০ লক্ষ ও অরুণাচলে প্রায় দু’লক্ষ, দিল্লিতে নোটিস প্রবীণতম ভোটারকে
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি ও বিশেষ সংবাদদাতা, ইটানগর: এসআইআর প্রক্রিয়া শেষে ওড়িশা ও অরুণাচল প্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। ওড়িশার মুখ্য নির্বাচনি আধিকারিক এস গোপালন জানিয়েছেন, ভেরিফিকেশন শেষে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে সব মিলিয়ে ২০ লক্ষ ৫৬ হাজার নাম। পাশাপাশি নির্বাচন কমিশন সূত্রে খবর, অরুণাচল প্রদেশের চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে মোট ৬ লক্ষ ৯৬ হাজার ২৬ জনের। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাদ পড়েছে ১ লক্ষ ৯১ হাজার ৪৭৯ জনের। উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ৩ লক্ষ ৪৩ হাজার ৭০৯ জন, মহিলা ৩ লক্ষ ৫২ হাজার ৩১৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দু’জন। নির্বাচন দপ্তর সূত্রেই জানা গিয়েছে, অরুণাচলে নথিভুক্ত ভোটারদের ৪৩.৬১ শতাংশের কাছে ফিজিক্যাল বা ডিজিটাল ভোটার পরিচয়পত্র রয়েছে। ঘটনাচক্রে, রাজধানী দিল্লিতে প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার, বিদেশমন্ত্রী এস জয়শংকর, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর পরিবারের চার সদস্য, এমনকি নির্বাচন কমিশনার এস এস সান্ধু সহ একাঝাঁক ‘ভিআইপি’র নামে কমিশনের এসআইআর নোটিস জারি হয়েছে। তার মধ্যেই এবার দিল্লির প্রবীণতম ভোটার ১২৫ বছরের শ্যাম মাখিজার নামেও নোটিস জারি হয়েছে বলে খবর। নির্বাচন কমিশন সূত্রে খবর, দিল্লিতে বিভিন্ন ‘অসঙ্গতি’র কারণে ৩৩ লক্ষেরও বেশি ভোটারের কাছে নোটিস গিয়েছে। সেই দলেই রয়েছেন প্রবীণতম ভোটার শ্যাম মাখিজা। তিনি সদর বাজার বিধানসভা কেন্দ্রের ভোটার। নামে ‘অসঙ্গতি’ থাকার কারণে মাখিজা কমিশনের নোটিস পেয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ