Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement

সইফের উপর হামলাকারীর দায় বাংলাদেশের নয়: ফারুক আবদুল্লা

সইফ আলি খানের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শরিফুল ইসলাম শেহজাদকে। সে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে পুলিস জানিয়েছে।

সইফের উপর হামলাকারীর দায় বাংলাদেশের নয়: ফারুক আবদুল্লা
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
শ্রীনগর: সইফ আলি খানের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শরিফুল ইসলাম শেহজাদকে। সে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে পুলিস জানিয়েছে। এরপর থেকেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে ফের সরব বিভিন্ন মহল। এই পরিস্থিতিতে ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা বলেছেন, ওই হামলাকারী বাংলাদেশের নাগরিক। কিন্তু সেজন্য বাংলাদেশের ঘাড়ে দোষ চাপানো যায় না। এব্যাপারে তিনি বলেন, ‘কোনও ভারতীয় আমেরিকা বা কানাডায় দোষ করলে কি দিল্লির বিরুদ্ধে আঙুল তোলা যায়?’ তিনি বলেছেন, আমেরিকাতেও অনেক ভারতীয় বেআইনিভাবে থাকেন। জীবিকা নির্বাহের জন্য যে কেউ যে কোনও উপায় অবলম্বন করতে পারে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ