Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

জোকারকে হারিয়ে ফাইনালে সিনার, খেতাবি যুদ্ধে প্রতিপক্ষ জেরেভ

অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে পা হড়কালেন নোভাক জকোভিচ। শেষ পর্যন্ত ক্লান্তির কাছে বশ মানতে হল সার্বিয়ান কিংবদন্তিকে।

জোকারকে হারিয়ে ফাইনালে সিনার, খেতাবি যুদ্ধে প্রতিপক্ষ জেরেভ
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে পা হড়কালেন নোভাক জকোভিচ।  শেষ পর্যন্ত ক্লান্তির কাছে বশ মানতে হল সার্বিয়ান কিংবদন্তিকে। উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের সেমি-ফাইনালে জানিক সিনারের কাছে ৬-৪, ৬-৪, ৬-৪ স্ট্রেট সেটে হারলেন জোকার। সেই সঙ্গে আরও একবার হোঁচট খেল তাঁর ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন। ২৪ বছরের ইতালিয়ান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ম্যাচে একেবারেই এঁটে উঠতে পারেননি জকোভিচ। বোঝা যাচ্ছিল, গত ম্যাচে ফেলিক্স আলিয়াসিমের বিরুদ্ধে ৫ ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ের ধকল কাটিয়ে উঠতে পারেননি তিনি। রবিবার খেতাবি ম্যাচে শীর্ষ বাছাই সিনার মুখোমুখি হবেন আলেকজান্ডার জেরেভের। শুক্রবারের অপর সেমি-ফাইনালে দ্বিতীয় বাছাই তারকা ৭-৬ (৭-০), ৬-২, ৬-৪ স্ট্রেট সেটে হারান আর্থার ফেরিকে। উল্লেখ্য, ১৯৯৫ সালে বরিস বেকারের পর জার্মানির প্রথম পুরুষ খেলোয়াড় হিসাবে উইম্বলডনের ফাইনালে জেরেভ। এদিকে, শনিবার মহিলাদের সিঙ্গলস ফাইনালে মুখোমুখি হবেন ক্যারোলিনা মুচোভা ও লিন্ডা নোসকোভা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ