Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দ্বিতীয় রাউন্ডে সিন্ধু

শুরুটা ভালোই করলেন পিভি সিন্ধু। সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডের বাধা টপকালেন ভারতের তারকা শাটলার। মঙ্গলবার মহিলাদের সিঙ্গেলসে একপেশে জয় পান তিনি।

দ্বিতীয় রাউন্ডে সিন্ধু
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিঙ্গাপুর: শুরুটা ভালোই করলেন পিভি সিন্ধু। সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডের বাধা টপকালেন ভারতের তারকা শাটলার। মঙ্গলবার মহিলাদের সিঙ্গেলসে একপেশে জয় পান তিনি। কানাডার উয়েন ইউ ঝাংয়ের বিরুদ্ধে স্ট্রেট গেমে জিতলেন ওলিম্পিকসে জোড়া পদক জয়ী সিন্ধু। খেলার ফল ২১-১৪, ২১-৯। দ্বিতীয় রাউন্ডে অবশ্য তাঁর সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। প্রতিপক্ষ টোকিও ওলিম্পিকসে সোনা জয়ী চীনের চেন ইউ ফেই। এদিন মাত্র ৩১ মিনিটেই ম্যাচ জিতে নেন সিন্ধু। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ