Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তর ২৪ পরগনার তারালিতে রুপো উদ্ধার

উত্তর ২৪ পরগনার তারালিতে রুপো উদ্ধার
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নিত্যানন্দকাটি চেকপোস্টের কাছে রুপো পাচার রুখল বিএসএফ। বুধবার তারালিতে ১৪৩ ব্যাটালিয়নের জওয়ানরা প্রায় ১৬ কিলো রুপো উদ্ধার করেন। এর বাজারদর প্রায় ১৭ লক্ষ টাকা। এক পাচারকারীকে আটক করেছে বিএসএফ। রুপোর গয়না শুল্কদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার জওয়ানরা গোপন সূত্রে খবর পান ইঞ্জিনচালিত ট্রাই সাইকেল ব্যবহার করে রুপো পাচার হতে পারে। গাড়িটি নিত্যানন্দকাটি চেকপোস্টের মধ্য দিয়ে যাবে। এরপর চেকপোস্টে তল্লাশি শুরু হয়। দুপুর সাড়ে ১২টা নাগাদ আমুদিয়া ব্রিজের দিক থেকে একটি ইঞ্জিনযুক্ত ট্রাই সাইকেল আসতে দেখেন জওয়ানরা। সেটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তারপর তল্লাশি চালিয়ে একটি লুকনো জায়গা থেকে বাদামি টেপে মোড়া ১৬টি প্যাকেটে উদ্ধার হয়। তাতে ছিল রুপোর গয়না। চালককে জিজ্ঞাসা করে জানা গিয়েছে, বিথারির এক ব্যক্তি রুপো পাচারের বরাত দিয়েছিল। তারালির একটি বাড়ি প্যাকেট পৌঁছে দেওয়ার কথা ছিল। এ কাজে তাকে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ