Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সুইডেনের স্কুলে গুলিতে মৃত ১১

সুইডেনের স্কুলে গুলিতে মৃত ১১
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
স্টকহোম: সুইডেনে প্রাপ্তবয়স্কদের শিক্ষা কেন্দ্রে গুলি চালানোর ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে হামলাকারীও। মঙ্গলবার দুপুরে রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরের একটি স্কুলেগুলি চালানোর ঘটনা ঘটে। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধাীন আরও ৬ জন। এই ঘটনাকে সুইডেনের ইতিহাসে সবথেকে ভয়াবহ বন্দুকবাজের হামলা বলে উল্লেখ করেছেন দেশের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন। তিনি বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। এই হত্যাকাণ্ডে দেশে গভীর শোকের  ছায়া নেমে এসেছে।’ ঠিক কী কারণে এই  হামলা, তা জানা যায়নি। পুলিস সবদিক খতিয়ে দেখে তদন্তে নেমেছে। তাদের প্রাথমিক তদন্তে অনুমান, আততায়ী একাই ছিল। তার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। সন্ত্রাসবাদের সঙ্গে তার কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ