Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সুইডেনে শিক্ষাপ্রতিষ্ঠানে গুলিবিদ্ধ পাঁচ

এবার সুইডেনের শিক্ষা প্রতিষ্ঠানে চলল গুলি! মঙ্গলবারের এই ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ বলে পুলিস জানিয়েছে।

সুইডেনে শিক্ষাপ্রতিষ্ঠানে গুলিবিদ্ধ পাঁচ
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওরেব্রো (সুইডেন):  এবার সুইডেনের শিক্ষা প্রতিষ্ঠানে চলল গুলি! মঙ্গলবারের এই ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ বলে পুলিস জানিয়েছে। তবে জখমদের শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট কোনও খবর পাওয়া যায়নি। সুইডেনের সংবাদসংস্থার দাবি, ঘটনার চক্রী আত্মঘাতী হয়েছে। যদিও পুলিস সূত্রে এবিষয়ে  কোনও কিছু নিশ্চিত করা হয়নি। রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার দূরে ওরেব্রো শহর লাগোয়া ওই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ক্যাম্পাস রিসবার্গসকা। এখানে মূলত ২০ বছরের বেশি বয়সের ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। মঙ্গলবার বিকেলে ঘটনার সময় প্রতিষ্ঠানে খুব বেশি ছাত্রছাত্রী ছিলেন না। কারণ বেশিরভাগই জাতীয় পরীক্ষার পর বাড়ি ফিরে গিয়েছেন। লেনা ওয়ারেন মার্ক নামে এক শিক্ষিকা জানিয়েছেন, তিনি অন্তত ১০টি গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন। গুলিচালনার পরই পড়ুয়া তড়িঘড়ি প্রতিষ্ঠানের বিল্ডিংগুলিতে নিয়ে আশ্রয় নেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিসের গাড়ি, অ্যাম্বুলেন্স।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ