Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সুইডেনে রায়দানের আগের রাতে  খুন কোরান পোড়ানোয় অভিযুক্ত

সুইডেনে রায়দানের আগের রাতে  খুন কোরান পোড়ানোয় অভিযুক্ত
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
স্টকহোম: পবিত্র কোরান পোড়ানো মামলায় রায়দানের কথা ছিল বৃহস্পতিবারই। তার আগের রাতে নিজের বাড়ির মধ্যে খুন হলেন এই মামলায় মূল অভিযুক্ত সালওয়ান মোমিকা। আদতে ইরাকের বাসিন্দা ধর্মসূত্রে খ্রিস্টান মোমিকা ২০২৩ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে একটি মসজিদের বাইরে বিক্ষোভের সময় কোরান পুড়িয়ে শিরোনামে আসেন। সে বছরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ধর্মীয় ঘৃণা ছড়ানো নিয়ে সেই মামলার রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা সুইডেন। তার আগেই তাঁকে খুন করা হল। মৃত্যুর পরই সেই মামলার রায়দান বাতিল করেছে সুইডেনের আদালত।
Advertisement
২০২৩ সালে ঈদের দিন গ্রেটার স্টকহোম মসজিদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন একদল বিক্ষোভকারী। হঠাৎই বিক্ষোভের মধ্যে কোরানের বেশ কয়েকটি পৃষ্ঠা পোড়ানো হয়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মুসলিম বিশ্ব থেকে ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়। সুইডেনও ঘটনার নিন্দা করে। তবে মূল অভিযুক্ত মোমিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে স্টকহোমের বিরুদ্ধে। চাপে পড়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে সরকার। আত্মপক্ষ সমর্থনে মোমিকা যুক্তি দেন, প্রাতিষ্ঠানিকভাবে ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে চেয়ে ওই কাণ্ড করেছিলেন। সূত্রের খবর, মোমিকাকে ইরাকে ফেরত পাঠাতে চেয়েছিল সুইডেন। তবে ইরানে অত্যাচার করা হতে পারে, এই আশঙ্কায় তাঁকে আর বাগদাদ পাঠানো হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ