• কেরিয়ারের শুরু থেকে নতুনত্বের সন্ধানে থাকেন অভিনেতা সিদ্ধার্থ। কাজের সংখ্যা নয়, তাঁর কাছে গুণমান বেশি গুরুত্বপূর্ণ। চিত্রনাট্য পড়ে, পরিচালকের সঙ্গে আলোচনা করে তবে সিদ্ধান্ত নেন তিনি। শোনা যাচ্ছে, এবার পারিবারিক গল্পে কাজ করবেন অভিনেতা। নেটফ্লিক্সের এই সিরিজে অভিনেত্রী ফ্রিডা পিন্টোর বিপরীতে দেখা যাবে তাঁকে। জন ওয়েলস ও মাধুরী শেখর তৈরি করছেন সিরিজটি। সদ্য আনুষ্ঠানিকভাবে সিদ্ধার্থের নাম ঘোষিত হয়েছে। সিরিজের নাম ‘আনঅ্যাকসটোমেড আর্থ’। ভারত ও আমেরিকার সমাজের বিভিন্ন দিক উঠে আসবে এখানে। ভালোবাসা, আকাঙ্খা সহ একাধিক বিষয় নিয়েই এগবে গল্প। শোনা যাচ্ছে, সিরিজে মোট ৮টি পর্ব থাকবে। তার জন্য সম্প্রতি শ্যুটিংও শুরু হয়েছে। চলতি বছরের শেষে তা শেষ হবে বলে খবর। সবকিছু ঠিক থাকলে আগামী বছর শুরুর দিকে সিরিজটি মুক্তি পেতে পারে।



