Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

‘দৌড়ে’ সিদ্ধার্থ ও টাইগারও

‘রেস’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি নিয়ে চর্চা চলছে। শোনা যাচ্ছে, ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন আমির খান। তবে কেবল আমির নন, আরও দুই নায়কও থাকছেন মুখ্য চরিত্রে। তাঁরা কারা?

‘দৌড়ে’ সিদ্ধার্থ ও টাইগারও
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘রেস’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি নিয়ে চর্চা চলছে। শোনা যাচ্ছে, ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন আমির খান। তবে কেবল আমির নন, আরও দুই নায়কও থাকছেন মুখ্য চরিত্রে। তাঁরা কারা? শোনা যাচ্ছে, সিদ্ধার্থ মালহোত্রা ও টাইগার শ্রফকেও দেখা যাবে আমিরের সঙ্গে। ২০০৮ সালে ‘রেস’ ছবিতে কাজ করেছিলেন সইফ আলি খান, অনিল কাপুর, অক্ষয় খান্না সহ আরও অনেকে। ২০১৩ সালে ‘রেস ২’তেও কাজ করেছিলেন সইফ ও অনিল। ২০১৮তে মুক্তিপ্রাপ্ত ‘রেস ৩’ ছবিতে সইফের পরিবর্তে দেখা যায় সলমন খানকে। তবে ফ্র্যাঞ্চাইজির পুরনো কোনো অভিনেতাকে চতুর্থ ছবিতে দেখা যাবে কি না, তা নিশ্চিত নয়। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই শ্যুটিং শুরু করবেন আমির, সিদ্ধার্থ ও টাইগার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ