• অসুস্থ অভিনেতা প্রেম চোপড়া। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। সোমবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে শিল্পীকে। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার জামাই তথা অভিনেতা বিকাশ ভাল্লা। জানা গিয়েছে, ৮৮ বছর বয়সি অভিনেতা বর্তমানে স্থিতিশীল। সংবাদমাধ্যমকে বিকাশ জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এখন। শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে প্রেমকে। ছয় দশকের কেরিয়ারে ৩৮০টি ছবিতে অভিনয় করেছেন প্রেম। খলচরিত্রে তাঁর অভিনয় দর্শক হৃদয়ে গেঁথে রয়েছে।



