Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার সচেতনতায়   কর্মশালার আয়োজন

সাইবার সচেতনতায়   কর্মশালার আয়োজন
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোট একটা ভুল, তাতেই ঘটে যায় সর্বনাশ! সাইবার জালিয়াতিতে প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়াতে হয় অনেককেই। সেকথা মাথায় রেখেই নিরাপত্তার সঙ্গে প্রযুক্তি ব্যবহার শেখাতে বিশেষ উদ্যোগ নিল আকাশবাণী কলকাতা। সম্প্রতি জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হল ‘সেফ সাইবার কর্মসূচি’। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ ও নানা পেশাদার ব্যক্তি এই কর্মশালায় অংশ নেন। দায়িত্বে ছিলেন আকাশবাণী কলকাতার প্রোগ্রাম এক্সিকিউটিভ শুভায়ন বালা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ