Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার প্রতারণার টাকা ফেরাল আমডাঙা থানা

সাইবার প্রতারণার টাকা ফেরাল আমডাঙা থানা
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: আবারও সাইবার প্রতারণার কিনারা করল আমডাঙা থানার পুলিস। খোয়া যাওয়া ৯৯ হাজার ৯৯৯ টাকার মধ্যে ৯৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করে প্রতারিতকে সোমবার তুলে দিয়েছে পুলিস। পুলিসের এই তৎপরতায় খুশি প্রতারিত পরিবার।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, আমডাঙার গজবন্ধ এলাকার বাসিন্দা শেখ খোদা বক্স। গত বছর ১০ অক্টোবর তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। বলা হয়, কোভিডে লকডাউনের সময় থেকে আপনি গ্যাসের ভর্তুকির টাকা পাচ্ছেন না। কিছু তথ্য জমা না দেওয়ার জন্যই টাকা আটকে আছে। সেগুলি আমাদের দিলেই ভর্তুকির টাকা পেয়ে যাবেন। একথা শোনার পর শেখ খোদা বক্স সেই তথ্যগুলি দিয়ে দেন। পরক্ষণেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার ৯৯৯ টাকা খোয়া যায়। বিষয়টি জানার পরেই খোদা বক্সের ছেলে শেখ কামাল হোসেন সাইবার ক্রাইম থানা ও আমডাঙা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। সাড়ে তিন মাস পর খোয়া যাওয়া টাকার মধ্যে সিংহভাগ টাকা ফিরিয়ে দিল পুলিস। এনিয়ে প্রতারিতর ছেলে শেখ কামাল হোসেন বলেন, বাবা ভুল করে সব তথ্য দিয়ে ফেলেছিলেন। এই ঘটনায় আমডাঙা পুলিসের উপর ভরসা বাড়ল আমাদের। 
Advertisement
সম্পর্কিত সংবাদ