‘ফ্যামিলি ম্যান’ সিরিজের তৃতীয় সিজনের শ্যুট শেষ করলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি শ্যুট শেষের ঘোষণা করেছেন মনোজ নিজেই। তিনি লিখেছেন, ‘ফ্যামিলি ম্যান ৩-এর শ্যুট শেষ করলাম। আর কিছুদিনের অপেক্ষা।’ সিরিজের অভিনেতারা কেক কেটে সেলিব্রেট করেন মুহূর্তটি। তেমনই একাধিক ছবি শেয়ার করেছেন মনোজ। শ্যুটিং শেষের ঘোষণা ইঙ্গিত দিল, আর বেশিদিন অপেক্ষা করতে হবে না অনুরাগীদের। এই সিজনে মনোজের সঙ্গে জয়দীপ আহলওয়াতকেও দেখা যেতে পারে।



