Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর

শ্যামপুরে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: রাতারাতি তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর। এছাড়া কার্যালয়ে থাকা প্রয়োজনীয় কাগজপত্রেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে, শ্যামপুর বিধানসভার ডিহিমণ্ডলঘাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্টিলাপাড়া এলাকায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবার সকালে তৃণমূলের কার্যালয় ভাঙচুরের বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে আসেন তৃণমূলের নেতা-কর্মীরা। দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ের ভিতরে থাকা আলমারি থেকে বিভিন্ন মনীষীদের ছবি বের করে বাইরে ফেলে দিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ