সংবাদদাতা, উলুবেড়িয়া: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শ্যামপুরে। অভিযোগ, দিনকয়েক আগে বিবাহ বহির্ভূত সম্পর্ককে ঘিরে হেনস্তা করা হয়েছিল তাঁকে। তার প্রেমিককেও মারধর করা হয়েছিল বলে অভিযোগ। এমনকী হেনস্তা ও মারধরের ভিডিও ভাইরাল করা হয়েছিল। জানা গিয়েছে, সেই অপমানেই আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ। যদিও রবিবার রাত পর্যন্ত এ নিয়ে শ্যামপুর থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। শ্যামপুর থানার পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
Advertisement
ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময় বাইরে থাকেন। তাঁদের পাঁচ বছরের একটি ছেলে আছে। অভিযোগ, স্বামী বাইরে থাকার সুযোগে স্ত্রীর সঙ্গে স্থানীয় এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। ওই গৃহবধূর বাড়িতে যুবক প্রায়ই আসা যাওয়া করতেন। যা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। দিনকয়েক আগে গৃহবধূর বাড়ি থেকে যুবক বের হলে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন প্রতিবেশীরা। অভিযোগ, সেই সময় ওই দু’জনকে হেনস্তা করার পাশাপাশি মারধরও করা হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। জানা গিয়েছে, কয়েকজনের কাছে সেই ভিডিও পৌঁছে গিয়েছে।
এদিকে এই ঘটনার পর গৃহবধূ তাঁর বাপের বাড়ি চলে যান। জানা গিয়েছে, গত শনিবার গৃহবধূর স্বামী বাড়ি ফেরেন। গৃহবধূ রবিবার বাপেরবাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে গৃহবধূর স্বামী কোনও কাজে বাইরে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীকে দালানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গৃহবধূর শ্বশুরবাড়ির অভিযোগ, প্রতিবেশীরা অপমান করায় তিনি তা সহ্য করতে পারেননি। তারই পরিণতিতে এই ঘটনা। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা বলেন, আমরা কানাঘুষো বিষয়টি শুনেছি। এ নিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।