Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরে আট লক্ষ টাকার  চোলাই মদ উদ্ধার, ধৃত দুই  

শ্যামপুরে আট লক্ষ টাকার  চোলাই মদ উদ্ধার, ধৃত দুই
 
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: আজ, বুধবার শিবরাত্রি। এই শিবরাত্রি উপলক্ষ্যে শ্যামপুরে বিপুল পরিমাণ চোলাই মদ মজুত করেছিল কিছু কারবারি। গোপন সূত্রে সেই খবর পেয়ে মঙ্গলবার শ্যামপুরের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ৯০০ লিটার চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর। উদ্ধার হওয়া ওই চোলাই মদের বাজারমূল্য আট লক্ষ টাকা। ঘটনায় শ্যামপুরের বাসিন্দা পলাশ মণ্ডল এবং প্রশান্ত দাস নামে দুই চোলাই কারবারিকে গ্রেপ্তার করেছে আবগারি দপ্তর।
Advertisement
আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিনে উলুবেড়িয়ার বিভিন্ন জায়গায় একটানা হানা দেওয়া হচ্ছে। ফলে উলুবেড়িয়ায় চোলাই ব্যবসা প্রায় বন্ধের মুখে পড়েছে। তাই কারবারিরা শ্যামপুরে চোলাই মদ মজুত করে। গোপন সূত্রে এই খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া রেঞ্জের ডেপুটি এক্সসাইজ কালেক্টর পলাশ বিশ্বাসের নেতৃত্বে শ্যামপুরের আবগারি ওসি প্রশান্ত বিশ্বাস বিশাল বাহিনী নিয়ে শ্যামপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালান। আবগারি আধিকারিকদের বক্তব্য, অভিযানে দুই ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ