লখনউ: শ্যালিকার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল এক যুবক। কিন্তু স্ত্রীকে ছাড়তে কিছুতেই প্রস্তুত ছিল না। এদিকে বিবাহবিচ্ছেদের জন্য বারবার চাপ দিচ্ছিলেন শ্যালিকা। শেষে দুই বন্ধুর সাহায্যে শ্যালিকাকে খুনই করে ওই যুবক। প্রমাণ লোপাট করতে দেহ পুড়িয়ে দেওয়া হয়। উত্তরপ্রদেশের মিরাটের ঘটনা। মৃত যুবতীর নাম প্রিয়াঙ্কা। শুক্রবার মূল অভিযুক্ত আশিস সিংকে গ্রেপ্তার করেছে পুলিস। আশিসের দুই বন্ধু শুভম ও দীপক এখনও ফেরার। তাদের খোঁজে চলছে তল্লাশি।
Advertisement
পুলিস সূত্রে খবর, গত ২১ জানুয়ারি প্রিয়াঙ্কাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আশিস। তারপর থেকেই যুবতীর কোনও খোঁজ মেলেনি। অনেক খোঁজার পর ২৩ জানুয়ারি মুজফফরনগরের বুধানা থানায় এফআইআর দায়ের করেন মৃতার বাবা ঋষিপাল সিং। তিনি বলেন, ‘২১ জানুয়ারি রাতে মেয়ে বাড়ি না ফেরায় জামাইকে জিজ্ঞাসা করেছিলাম। আশিস জানিয়েছিল, সেদিন দুপুরেই প্রিয়াঙ্কাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। এরপরেই এক বাসিন্দা জানান, সেদিন সারধানার কাছে আশিস ও তার বন্ধুদের সঙ্গে প্রিয়াঙ্কাকে শেষবার দেখা গিয়েছিল।



