Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

চলতি সপ্তাহেই দিল্লি সফরে শুভেন্দু? জল্পনা

এক সপ্তাহের মধ্যেই কি ফের দিল্লিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? সোমবার বিজেপি সূত্রে এমনই সম্ভাবনার কথা জানানো হয়েছে। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহেই আবারও দিল্লিতে আসতে পারেন শুভেন্দুবাবু।

চলতি সপ্তাহেই দিল্লি সফরে শুভেন্দু? জল্পনা
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক সপ্তাহের মধ্যেই কি ফের দিল্লিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? সোমবার বিজেপি সূত্রে এমনই সম্ভাবনার কথা জানানো হয়েছে। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহেই আবারও দিল্লিতে আসতে পারেন শুভেন্দুবাবু। সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর দ্বিতীয় দিল্লি সফর হতে চলেছে। যদিও মুখ্যমন্ত্রী কবে দিল্লিতে আসবেন, তার কোনো চূড়ান্ত দিনক্ষণ এখনও পর্যন্ত জানা যায়নি। গত সপ্তাহেই রাজ্যের মুখ্যমন্ত্রী দু’দিনের সফরে দিল্লি এসেছিলেন। সেবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শুভেন্দুবাবু। রাজ্যের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের শীর্ষ নেতামন্ত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছিল ঠিকই। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর তা ছিল প্রধানত শুভেন্দু অধিকারীর সৌজন্য সাক্ষাৎ। 

Advertisement

রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহে দিল্লিতে এলে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ প্রশাসনিক কারণেই আসবেন। তবে এই পর্বে তিনি কার সঙ্গে দেখা করতে পারেন, সেই বিষয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি। পাশাপাশি জানা যাচ্ছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে নীতি আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। ওই বৈঠকে দীর্ঘ কয়েক বছর অংশ নেবে বাংলাও। উল্লেখ্য, মোদি বিরোধিতার কারণে দীর্ঘদিন নীতি আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ