Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শাটারের তালা ভেঙে দোকান থেকে লক্ষাধিক টাকা চুরি, চাঞ্চল্য

মঙ্গলবার রাতে মধ্য ভবানীগঞ্জ বাজারের পান, সুপারি ব্যবসায়ী বাবুল দে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বুধবার সকালে এসে দেখেন শাটারের দু’টি তালাই ভাঙা। ভিতরে ঢুকে দেখেন ক্যাশবাক্স উধাও।

শাটারের তালা ভেঙে দোকান থেকে লক্ষাধিক টাকা চুরি, চাঞ্চল্য
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মঙ্গলবার রাতে মধ্য ভবানীগঞ্জ বাজারের পান, সুপারি ব্যবসায়ী বাবুল দে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বুধবার সকালে এসে দেখেন শাটারের দু’টি তালাই ভাঙা। ভিতরে ঢুকে দেখেন ক্যাশবাক্স উধাও। যদিও পরে সেই ক্যাশবাক্স পাওয়া যায় বিল্ডিংয়ের সিঁড়িতে। সেটি ছিল ফাঁকা। বাজারে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অন্য ব্যবসায়ীদের মধ্যে। বাজারে রাতে দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার পর মাদকাসক্তদের উৎপাত শুরু হয় বলে ব্যবসায়ীদের অভিযোগ। দোকানে চুরির ব্যাপারে ব্যবসায়ী পুলিসকে লিখিতভাবে জানিয়েছেন। 
Advertisement
ব্যবসায়ী ববুল দে বলেন, ক্যাশবাক্সে প্রায় দু’লক্ষ টাকা ছিল। সোনার দু’টি বাউটিও রাখা ছিল। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিস ঘটনাস্থলে আসে। তারা তদন্ত করে যায়। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজকুমার ঘোষ বলেন, রাতে ভবানীগঞ্জ বাজারের একটি দোকানে চুরি হয়েছে। রাত নামলেই বাজারের অলিগলিতে নেশার আসর বসছে। গোটা বিষয়টি আমরা পুলিসের নজরে আগেও এনেছি। ফের নিয়ে আসব। দীর্ঘদিন ধরে কোচবিহারের ভবানীগঞ্জ বাজার জতুগৃহ অবস্থায় রয়েছে। সংকীর্ণ গলিতে দমকল ঢোকার তেমন জায়গা নেই। বাজারের বিভিন্ন জায়গা থেকে চাঙড় খসে খসে পড়ছে। এতে অনেকেই আহত হচ্ছেন। রাস্তা, পানীয় জল নিয়েও প্রচুর সমস্যা রয়েছে। রাতের বেলা বাজারে পর্যাপ্ত আলো থাকে না। এই পরিস্থিতিতে তালা ভেঙে চুরির ঘটনায় আগেও হয়েছে। ফের একবার হল। যা নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ