Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

শেষের পথে শ্যুটিং

শেষের পথে শ্যুটিং
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
ঘোষণার পর থেকেই ‘সিকান্দার’ ছবি ঘিরে দর্শকের উন্মাদনা তুঙ্গে। সদ্য ছবির ঝলক মুক্তি পেয়েছে। তা জনপ্রিয় হয়েছে সমাজমাধ্যমে। তবে শ্যুটিং পর্বের মাঝেই একের পর এক বাধা এসেছে। আহত হওয়া থেকে হুমকি— এই পর্বের মাঝে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন সলমন। তা সত্ত্বেও শ্যুটিং বন্ধ রাখতে চাননি তিনি। এবার ছবির শেষ অংশের শ্যুটিং শুরু করতে চলেছেন ভাইজান। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে এই পর্বের শ্যুট। মুম্বইয়েই চলবে শ্যুটিং। সলমনের সঙ্গে শেষদৃশ্যে রশ্মিকা মন্দানাকেও দেখা যাবে। তিনি মুম্বই আসবেন বলে খবর। আগামী ঈদের মরশুমে ছবিটি মুক্তি পাওয়ার কথা। যে গতিতে কাজ চলছে, তার ফলে সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করা যাবে বলে মনে করছেন নির্মাতারা। অন্যদিকে, এই আবহে সলমনের বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বদল আনা হয়েছে জানালার কাচেও। 
Advertisement
সম্পর্কিত সংবাদ