Bartaman Logo
১০ জুন, ২০২৬

শেষকৃত্য না করে মায়ের মৃতদেহ নিয়েই বসবাস দুই বোনের!

শেষকৃত্য না করে মায়ের মৃতদেহ নিয়েই বসবাস দুই বোনের!
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
হায়দরাবাদ, ১ ফেব্রুয়ারি: শেষকৃত্য সম্পন্ন করার সামর্থ নেই। তাই মায়ের মৃতদেহের সঙ্গে এক সপ্তাহ ধরে ঘরেই দিনযাপন করলেন দুই বোন। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সি ললিতা। বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তাঁর মৃত্যু হয়। পরিবারে রয়েছে তাঁর দুই মেয়ে। তাঁদের নাম রাভালিকা (২৫) এবং অশভিতা (২২)। রাভালিকা একটি শাড়ির দোকানে কর্মরত। অন্যদিকে, অশভিতা পেশায় একজন ‘ইভেন্ট প্ল্যানার’। ২০২০ সালে তাঁদের বাবা অর্থাৎ ললিতার স্বামী পরিবারিক বিবাদের জেরে বাড়ি ছেড়ে চলে যান। তারপর থেকেই পরিবারটির আর্থিক অনটন শুরু হয়।
Advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছুদিন ধরেই তাঁদের বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তখনই তাঁদের সন্দেহ হয় এবং তৎক্ষণাৎ তাঁরা থানায় খবর দেন। পুলিস আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে একটি ঘর থেকে ললিতার পচাগলা দেহ উদ্ধার করেন। পুলিস জানিয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে দেহটি ঘরের মধ্যেই পড়েছিল। ওই মৃতদেহটির সঙ্গেই দিন কাটাচ্ছিলেন দুই বোন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি, গোটা ঘটনার তদন্তও শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ