Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শিশুকন্যাকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের

শিশুকন্যাকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের ইছালাবাদের ওলাইচণ্ডীতলার কাছে একটি বাড়ি থেকে পুলিস এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। শিশুর মাকেও  বাড়ি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর হাতের শিরা কাটা ছিল। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, মা শিশুটিকে মেরে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা হয়। অতিরিক্ত পুলিস সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, জখম মহিলার এক আত্মীয়ের তাঁরই সন্তানের বয়সী এক শিশু আছে। সেই আত্মীয়ের শিশুটি কয়েকটি প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। তা নিয়েই বাড়িতে অশান্তি চলছিল। মূলত ‘ইগো’র কার঩ণেই এমন ঘটনা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ওই মহিলা সুস্থ হওয়ার পর তার সঙ্গে কথা বলা হবে। 
Advertisement
পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, ওই পরিবারটি ইছালাবাদে ভাড়াবাড়িতে থাকতেন। কয়েক মাস আগেই তাঁরা ওলাইচণ্ডীতলার কাছে বাড়িটি ভাড়া নিয়েছিলেন। স্থানীয়রা বলেন, জখম মহিলা পাড়ার কারও সঙ্গে মিশতেন না। ফলে তাঁদের বাড়িতে প্রতিবেশীদের যাতায়ত ছিল না। বৃহস্পতিবার রাতে বাড়ির দরজা, জানালা বন্ধ ছিল। বাড়িতে কী হয়েছে, তা কেউই টের পায়নি। তবে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া আসে। স্থানীয় এক বাসিন্দা বলেন, শিশুটি মাঝেমধ্যে রাস্তায় বেরত। শুধু সাফল্য না পাওয়ায় একজন মা তার নিজের সন্তানকে মেরে ফেলতে পারে, এমন ধারণা কারও ছিল না। ঘটনাটা খুবই মর্মান্তিক।
Advertisement
সম্পর্কিত সংবাদ