Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশুকে যৌন হেনস্তা, ধৃত রং মিস্ত্রি

শিশুকে যৌন হেনস্তা, ধৃত রং মিস্ত্রি
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনে ১০ বছরের এক শিশুকে যৌন হেনস্তা করার অভিযোগে এক রং মিস্ত্রিকে গ্রেপ্তার করল ইকোপার্ক থানার পুলিস। ৮ পকসো অ্যাক্টে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম কওসর আলি। ঘটনাটি ঘটেছে বুধবার। কওসর একটি বাড়িতে রং করছিলেন। শিশুটি নীচের তলায় খেলা করছিল। খাবারের লোভ দেখিয়ে তিনি চারতলায় নিয়ে গিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। শিশুটি কান্নাকাটি করলে পরিবারের লোকজন বুঝতে পারেন। তারপরই থানায় অভিযোগ হয়। পুলিস দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ