Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন

শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হলদিবাড়ি: শর্টসার্কিটে পুড়ে ছাই জমির নথিপত্র সহ টাকা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের কিসামত পাড়ায়। এলাকার বাসিন্দা দীনদয়াল রায়ের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। একটি ঘরের আসবাবপত্র থেকে শুরু করে জমির নথিপত্র  টাকা-পয়সা, সব পুড়ে যায়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও দেওয়ানগঞ্জ ফাঁড়ির পুলিস। হলদিবাড়ি দমকল বিভাগের কর্মীরা জানান, শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ