দুবাই: দক্ষিণ আফ্রিার বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হার্দিক পান্ডিয়া। তার ফলও পেলেন হাতেনাতে। আইসিসি’র টি-২০ অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। ভারতের বাঁ হাতি ব্যাটসম্যান তিলক বার্মা জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন প্রোটিয়াদের বিরুদ্ধে। ৯৩ ধাপ উপরে উঠে তৃতীয় স্থান দখল করেছেন তিনি। চার নম্বরে আছেন সূর্যকুমার যাদব।



