নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ২০২০ সালে এক শ্রমিককে খুনের মামলায় এক ঠিকাদারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিল শ্রীরামপুর আদালত। বিজু দাস নামে ওই ঠিকাদারকে সোমবার দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। তিনি ওড়িশার বাসিন্দা। মামলার সরকারি আইনজীবী সুমাল্য দাস ও সুশান্ত সরকার বলেন, এডিজে আজম খান বিজু দাসকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
Advertisement
২০২০ সালের নভেম্বর মাসে শ্রীরামপুরের একটি প্লাইউড কারখানার আবাসনে কারখানার শ্রমিক গৌতম রাউতের সঙ্গে পাওনা নিয়ে ঠিকাদার বিজুর বিবাদ হয়। সেদিনই সে গৌতমকে লোহার রড দিয়ে মেরে জখম করে। পরে গৌতমের মৃত্যু হয়। এনিয়ে মৃতের দাদা অলোক রাউত মামলা করেছিলেন। ঘটনার পরপরই পুলিস বিজুকে গ্রেপ্তার করে।



