Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রীরামপুরে রেলের জমি থেকে হকার  উচ্ছেদের নোটিস! মামলা হাইকোর্টে

শ্রীরামপুরে রেলের জমি থেকে হকার  উচ্ছেদের নোটিস! মামলা হাইকোর্টে
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্রীরামপুরে রেলের জমি থেকে হকারদের উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হকাররা। মঙ্গলবার বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণের পর মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। মামলাকারী হকারদের অভিযোগ, রেল নোটিস দিয়ে জানায়, তাদের জমিতে থাকা সব দোকান ২৭ ফেব্রুয়ারির মধ্যে সরাতে হবে। না হলে দোকানগুলি উচ্ছেদ করা হবে। এদিন বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়। বৃহস্পতিবার মামলাটির শুনানির সম্ভাবনা।
Advertisement
মামলাকারী হকারদের অভিযোগ, ওই জায়গায় তাঁরা ৫০ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছেন। ব্যবসা চালানোর জন্য তাঁদের কাছে বৈধ লাইসেন্স রয়েছে। তবুও পুনর্বাসনের কোনও ব্যবস্থা বা সুযোগ না দিয়েই তাঁদের হঠাৎ উচ্ছেদ করার নোটিস ধরানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ