Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম আবির্ভাব তিথি উদযাপিত হল মালদহ রামকৃষ্ণ মঠে। শনিবার সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে সমবেত হন অগণিত ভক্ত। ভোর ৪টে ৪৫ মিনিটে মঙ্গলারতির মধ্য দিয়ে আবির্ভাব তিথি পালনের সূচনা হয়।

শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালদহ: শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম আবির্ভাব তিথি উদযাপিত হল মালদহ রামকৃষ্ণ মঠে। শনিবার সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে সমবেত হন অগণিত ভক্ত। ভোর ৪টে ৪৫ মিনিটে মঙ্গলারতির মধ্য দিয়ে আবির্ভাব তিথি পালনের সূচনা হয়। এরপর সমবেত প্রার্থনা, বিশেষ পুজো ও হোম হয় মিশনের মূল মন্দিরে। পরে শ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ থেকে পাঠ ও ভক্তিগীতি পরিবেশিত হয়। দুপুরে ভোগারতির পর শুরু হয় খিচুড়ি প্রসাদ বিতরণ। ভগিনী নিবেদিতার উপর শ্রুতিনাটকও উপভোগ করেন অনেকে। এদিন আশ্রমে শ্রীরামকৃষ্ণদেবের পূর্ণাবয়ব মূর্তি নতুন বস্ত্র ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। সাজানো হয় শ্রীশ্রী সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিও। মালদহ রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দ বলেন, রামকৃষ্ণদেবের ভাবধারাতেই সর্বধর্ম সমন্বয় ও তাঁর প্রদর্শিত ঈশ্বর লাভের আদর্শ তুলে ধরার মাধ্যমে সারা বিশ্বে দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়েছে। 
Advertisement
রায়গঞ্জের রামকৃষ্ণ মিশনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান করা হয় এদিন। মিশনের সম্পাদক স্বামী পরেশাত্মানন্দজী মহারাজ বলেন, ভোর থেকে বিভিন্ন অনুষ্ঠান ও বিশেষ পুজো হয়েছে। সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠানে এলাকার রামকৃষ্ণ অনুরাগীরা অংশ নেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ