Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রমিকের মৃত্যু, রাজ্যকে চিঠি 

শ্রমিকের মৃত্যু, রাজ্যকে চিঠি 
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বানতলার চর্ম নগরীতে নতুন নিকাশি নালার ম্যানহোলে কাজ করতে গিয়ে মৃত্যু হয় তিন শ্রমিকের। সেই ঘটনায় রাজ্যকে চিঠি পাঠাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তাদের তরফে রাজ্যের মুখ্যসচিব, কলকাতা ও রাজ্য পুলিসের শীর্ষকর্তাদের চিঠি দিয়ে জবাব চাওয়া হয়েছে। চিঠিতে কমিশন বলেছে, কোনও ধরনের সেফটি ম্যানেজমেন্ট ছাড়া ম্যানহোলে কর্মীদের নামানো উচিত হয়নি। এমন কাজের জন্য আদালতের নির্দেশিত বেশ কিছু নিয়ম রয়েছে। সেগুলি মানা হয়নি। কেন এমনটা হল, তার জবাব তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ