সংবাদদাতা, বজবজ: বজবজ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের চেভিয়ট জুট মিল সহ সংলগ্ন এলাকা বুধবারও থমথমে ছিল। শ্রমিকদের উপর হামলার ঘটনায় তৃণমূল অনুগত ৩১ জনের ভিতর মাত্র একজন গ্রেপ্তার হয়েছে। ফলে শ্রমিক মহল্লায় চাপা অসন্তোষ ছিল। তাই যথারীতি পুলিস মোতায়েন এবং টহল চলেছে।
Advertisement
কয়েকদিন আগে বজবজে সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ওইদিন ক্যাম্পে উপস্থিত থাকার জন্য চেভিয়ট জুটমিলের শ্রমিকদের চাপ দেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিঠুন ঠিকাদারের অনুগতরা। কিন্তু কারখানার নিয়মকানুনের জন্য শ্রমিকরা হাজির হতে পারেনি। সেই কারণে ওই কাউন্সিলারের অনুগতরা শ্রমিকদের উপর হামলা করে। প্রতিবাদে মঙ্গলবার ২০ নম্বর ওয়ার্ডের চিত্রগঞ্জ হপ্তাবাজার এলাকায় মিঠুন ঠিকাদারের দলীয় অফিস এবং পরে ১২ নম্বর ওয়ার্ডের বজবজ ফাঁড়ির সামনে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে প্রচুর শ্রমিক বিক্ষোভ দেখান।
এদিকে, বজবজ এলাকায় পরপর তৃণমূল কাউন্সিলারদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় অস্বস্তিতে শীর্ষনেতারা। চলতি মাসে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লুৎফর হোসেনের অনুগতদের সঙ্গে সিন্ডিকেট দখলকে ঘিরে সংলগ্ন উত্তর রায়পুর এলাকার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ হয়। এবার কাউন্সিলার মিঠুন ঠিকাদারের অনুগতদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় ক্ষুব্ধ সাংসদের অফিস ম্যানেজমেন্ট।