Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রমিক যোগান দিতে বেরিয়ে নিখোঁজ, থানায় বিক্ষোভ

শ্রমিক যোগান দিতে বেরিয়ে নিখোঁজ, থানায় বিক্ষোভ
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: হরিরামপুরে লেবার কন্ট্রাক্টর নিখোঁজের ঘটনায় থানায় এসে বিক্ষোভ দেখালেন বামনডাঙার বাসিন্দারা। নিখোঁজের নাম জেবুল হক (৫০)। বামনডাঙার বাসিন্দা ১ ফেব্রুয়ারী শ্রমিক যোগান দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিবারের দাবি, তারপর থেকে জেবুল আর বাড়ি ফিরে আসেননি। কিন্তু তাঁর কোনও খোঁজই জানাতে পারেনি পুলিস। উদ্ধার তো দূরের কথা। মঙ্গলবার সকালে সেজন্য বামনডাঙা এলাকার বাসিন্দারা সটান হাজির হন হরিরামপুর থানায়। তাঁরা থানা চত্বরে বিক্ষোভ দেখান। লেবার সাম্পাইয়ারকে অপহরণ করা হয়েছে বলে স্থানীয় ও পরিবারের লোক অভিযোগ করেছেন। পরিবারের লোক হরিরামপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। সোমবার পুলিস মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। হরিরামপুর থানা সূত্রে খবর, নিখোঁজ হওয়া ব্যক্তির বা তার পরিবারে কোনও মুক্তিপণের জন্য ফোন আসেনি। হরিরামপুর তথা জেলাজুড়ে লেবার সাপ্লাইয়ের ব্যবসা চলছে রমরমিয়ে। কখনও লেবার টাকা নিয়ে কাজে না গেলে লেবারের টাকা তুলতে অপহরণ, কখনও কাজ করিয়ে লেবারের টাকা না দেওয়ায় ঠিকাদারের সঙ্গে ঝামেলা সামনে আসছে। জেলাজুড়ে শ্রমিকদের ভিনরাজ্যে কাজে নিয়ে যাওয়ার  কোনও বৈধ নথি নেই। ভিনরাজ্যে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যু পর্যন্ত ঘটছে। মোটা টাকার লোভ দেখিয়ে জেলা থেকে শ্রমিকদের ভিনরাজ্যে নিয়ে যাচ্ছে। হরিরামপুর বামনডাঙা এলাকার ঠিকাদার নিখোঁজের ঘটনায় কোনও রহস্য লুকিয়ে রয়েছে কি না, সেটা তদন্ত করে দেখছে হরিরামপুর থানার পুলিস। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, হরিরামপুর বামনডাঙার লেবার সাপ্লাইয়ার নিখোঁজের ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুরোনো লেনদেনের বিষয় রয়েছে কি না তা দেখা হচ্ছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ