Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রমিক অসন্তোষের আঁচ, ৭ দিন কারখানা খোলা রাখার সিদ্ধান্ত থেকে পিছু হটল বাটা

শ্রমিক অসন্তোষের আঁচ, ৭ দিন কারখানা খোলা রাখার সিদ্ধান্ত থেকে পিছু হটল বাটা
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বজবজ: কর্মী ও শ্রমিক অসন্তোষের কারণে সপ্তাহে পাঁচদিনের পরিবর্তে সাতদিনই কারখানা খোলা রাখার অবস্থান থেকে সরে এল বাটা কর্তৃপক্ষ। মার্চ মাস থেকেই নতুন নিয়ম কার্যকর করার কথা ছিল। সেভাবেই এগচ্ছিল কর্তৃপক্ষ।
Advertisement
গত মাসে এক গেট মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেছিলেন বাটা মজদুর ইউনিয়নের সম্পাদক পীযূষ দাস। সেই সময় কর্মী ও শ্রমিকদের প্রবল অসন্তোষের মুখে পড়তে হয় তাঁকে। কারণ ইউনিয়নের তরফে পীযূষবাবুই এব্যাপারে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছিলেন। শ্রমিক-কর্মচারীরা সেদিনই সাফ জানিয়ে দিয়েছিলেন, সাতদিন কাজের ফরমান তাঁরা মানবেন না। বিক্ষোভের আঁচ পেয়ে বাটা মজদুর ইউনিয়নের নেতৃত্ব তড়িঘড়ি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং সাতদিন কারখানা চালু রাখার সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসতে বলে। নেতৃত্ব বলে, এ নিয়ে শ্রমিকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা প্রয়োজন। প্রসঙ্গত, বাটা কারখানা বর্তমানে সোম থেকে শুক্রবার খোলা থাকে এবং শনি ও রবিবার ছুটি থাকে। অন্যদিকে, সোমবার বাটা কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মোট ১২টি আসন থাকলেও দেখা যাচ্ছে, ১৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছে, গত দশ বছর ধরে যে কমিটি ক্ষমতায় ছিল, তার সদস্যরা এবার কেউ ভোটে দাঁড়াননি। বরং ১২ জনই নতুন মুখ।
Advertisement
সম্পর্কিত সংবাদ