Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

শ্রীলঙ্কার নির্বাচনে দুই-তৃতীয়াংশ  গরিষ্ঠতা দিশানায়েকের এনপিপির

প্রেসিডেন্ট নির্বাচনে চমকপ্রদ সাফল্য পেয়েছিলেন অনুরা কুমারা দিশানায়েকে। এবার শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনেও ঝড় তুলল তাঁর দল ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)।

শ্রীলঙ্কার নির্বাচনে দুই-তৃতীয়াংশ  গরিষ্ঠতা দিশানায়েকের এনপিপির
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
কলম্বো: প্রেসিডেন্ট নির্বাচনে চমকপ্রদ সাফল্য পেয়েছিলেন অনুরা কুমারা দিশানায়েকে। এবার শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনেও ঝড় তুলল তাঁর দল ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)। শুক্রবার সে দেশের নির্বাচন কমিশন জানিয়েছে, পার্লামেন্ট নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জনতা বিমুক্তি পেরুমুনা-র নেতৃত্বাধীন এই বামপন্থী জোট। মোট ২২৫টি আসনের মধ্যে ভোট হয়েছিল ১৯৬ আসনে। এর মধ্যে প্রেসিডেন্টের দল জিতে নিয়েছে ১৫৯টি আসন। বৃহস্পতিবার ছিল ভোটগ্রহণ পর্ব। গণনার পর দেখা যায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনপিপি। তামিল অধ্যুষিত জাফনা এলাকায় সবচেয়ে বেশি ভোট পেয়েছে প্রেসিডেন্ট অনুরার দল। দ্বিতীয় স্থানে রয়েছে এনপিপির প্রধান প্রতিপক্ষ সজিথ প্রেমাদাসের দল সমগি জন বালাওয়েগায়া। প্রাপ্ত আসন ৪০টি। জানা গিয়েছে, মোট ২২৫টি আসনের মধ্যে ১৯৬ আসনে সরাসরি ভোটগ্রহণ হয়েছে। বাকি ২৯টি আসন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির প্রাপ্ত ভোটের অনুপাতের ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ