Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্রদ্ধার বাড়ি ভাড়া

শ্রদ্ধার বাড়ি ভাড়া
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বাড়ি ভাড়া নিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী ২’ ছবির সাফল্য তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়েছে। এই ছবির পর তাঁর পারিশ্রমিক বাড়ানোর খবরও চর্চায় ছিল। শোনা যাচ্ছে, এই আবহে জুহুতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তিনি। এর জন্য নায়িকাকে প্রতিমাসে ছ’লক্ষ টাকা ভাড়া গুনতে হবে। ৩৯২৮.৮৬ বর্গফুটের এই অ্যাপার্টমেন্ট এক বছরের লিজে নিয়েছেন তিনি। অগ্রিম ভাড়া হিসেবে ৭২ লক্ষ টাকা দিয়েছেন শ্রদ্ধা। গত ১৬ অক্টোবর রেজিস্ট্রেশন হয়েছে। জানা গিয়েছে, স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে ৩৬ হাজার টাকা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ