Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শুরু সিবিএসই পরীক্ষা, পুলিসের তৎপরতায় কেন্দ্রে পৌঁছল ছাত্র

শুরু সিবিএসই পরীক্ষা, পুলিসের তৎপরতায় কেন্দ্রে পৌঁছল ছাত্র
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় স্কুল বোর্ড সিবিএসই’র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হল শনিবার থেকে। এদিন ছিল কমিউনিকেটিভ ইংলিশ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের পরীক্ষা। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা চলে। এদিন হরিদেবপুর থানার তৎপরতায় পরীক্ষায় বসতে পারল দশম শ্রেণির এক সিবিএসই পরীক্ষার্থী। স্থানীয় একটি স্কুলের সিট পড়েছিল তারাতলা এলাকার একটি স্কুলে। ওই পরীক্ষার্থী ভুল করে জোকা এলাকার একটি স্কুলে পৌঁছে যায়। স্কুলের নিরাপত্তারক্ষী জানান, এখানে তার সিট পড়েনি। সেখানে ডিউটিরত ছিলেন দক্ষিণ পশ্চিম ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুভাষ অধিকারী। তিনি বিষয়টি শুনে ওই ছাত্র ও তাঁর মাকে ঠাকুরপুকুর থানার অতিরিক্ত ওসির গাড়িতে তুলে দেন। রাস্তার পরিস্থিতি ঠিকঠাক রাখতে ট্রাফিককে নির্দেশও দেন। এরপর পরীক্ষার্থীকে নিয়ে সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ নির্দিষ্ট স্কুলটিতে পৌঁছয় পুলিস। কিন্তু স্কুলের প্রিন্সিপাল জানান, পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ওই ছাত্র বসতে পারবে না পরীক্ষায়। পুলিস প্রিন্সিপালকে অনুরোধ করে। তাঁকে ই-মেল করতে বলা হয় নির্দিষ্ট অথরিটির কাছে। সঙ্গে থাকা অফিসার দ্রুত তা করে ওই ছাত্রকে পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ