Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাহাপুরের রসিলাদহে রাস্তা বেহাল, দ্রুত সংস্কারের দাবি বাসিন্দাদের

সাহাপুরের রসিলাদহে রাস্তা বেহাল, দ্রুত সংস্কারের দাবি বাসিন্দাদের
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের কোর্ট স্টেশন সংলগ্ন রসিলাদহে ৬০০ মিটারের বেশি রাস্তা বেহাল হয়ে রয়েছে। পিচ উঠে খানাখন্দ তৈরি হয়েছে। স্থানীয় এলাকার পুকুর সংলগ্ন রাস্তার অবস্থাও ভালো নয়। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রসিলাদহের রাস্তা দিয়ে প্রচুর যানবাহন চলাচল করায় দিনভর ব্যাপক ধূলো উড়ছে। এতে সকলেরই সমস্যা হচ্ছে। বাসিন্দারা দ্রুত ওই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা দীপক মিশ্র বলেন, এই রাস্তা রেলের। দীর্ঘ বছর ধরে বেহাল। এনিয়ে বিভিন্ন মহলে জানানো হলেও কিছু হয়নি। স্থানীয় রাস্তা দিয়ে ছোট সুজাপুর, বেহুলা, রসিলাদহের বাসিন্দারা যাতায়াত করেন। তাঁদের চলাফেরায় সমস্যা হচ্ছে। রাস্তাটি সংস্কার করা খুবই দরকার। সাহাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লাল বাহাদুর ঘোষ বলেন, আমাদের বহু গ্রামে রেলের কিছু রাস্তা রয়েছে। ওই রাস্তাগুলি বেহাল। আমরা গ্রামবাসীদের অনুরোধে রেলের কর্তৃপক্ষকে এর আগে বলেছিলাম। তারা তাদের অধীনে থাকা রাস্তা আমাদের পাকা করতে দেবে না। আমরা এনিয়ে ফের তাদের বলব। মালদহ কোর্ট স্টেশনের দায়িত্বে থাকা রেলের এক আধিকারিক বলেন, আমরা আমাদের রাস্তা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই বিষয়টি জানিয়েছি। তারা বিষয়টি খতিয়ে দেখছে।  নিজস্ব  চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ