Bartaman Logo
৯ জুন, ২০২৬

সরকারি প্রকল্পে কাজের লোক কম পড়ছে: প্রধানমন্ত্রী

‘জল জীবন মিশনে এত শ্রমিক কাজ করেছেন যে শহরে পিএনজি সংযোগের সময় কলের মিস্ত্রিও খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেশের সকলেই কিছু না কিছু কাজ করছে।’

সরকারি প্রকল্পে কাজের লোক কম পড়ছে: প্রধানমন্ত্রী
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘জল জীবন মিশনে এত শ্রমিক কাজ করেছেন যে শহরে পিএনজি সংযোগের সময় কলের মিস্ত্রিও খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেশের সকলেই কিছু না কিছু কাজ করছে।’ শনিবার রোজগার মেলায় ৫১ হাজার নিয়োগপত্র বিলি করে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের বিভিন্ন প্রকল্পে বিপুল কর্মসংস্থান হচ্ছে বলে দাবি তাঁর। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে যুবসমাজ। গোটা পৃথিবী ভারতের এই উন্নয়ন যজ্ঞে সামিল হতে চায়।’ আরব আমিরশাহি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও ইতালি সফরে হওয়া কূটনৈতিক ও অর্থনৈতিক চুক্তি নিয়েও এদিন বিশদে জানিয়েছেন মোদি। তিনি জানান, নেদারল্যান্ডসের সঙ্গে সেমিকনডাক্টর, কৃষি, জল ও উন্নত উৎপাদন পরিকাঠামো নিয়ে সমঝোতা হয়েছে। পাষাপাশি সুইডেনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ইনোভেশন, নরওয়ের সঙ্গে পুনর্নবীকরণযোগ্য প্রযুক্তি‌ ও সামুদ্রিক সহযোগিতা নিয়ে সমঝোতা হয়েছে। আরব আমিরশাহির সঙ্গে জ্বালানি ও প্রযুক্তি নিয়ে মউ সাক্ষরিত হয়েছে। অন্যদিকে ইতালি ও ভারতের মধ্যে প্রতিরক্ষা, খনিজ, বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। মোদি বলেন, ‘এলএসএমএল ও টাটা ইলেকট্রনিকসের চুক্তিই কয়েক হাজার কর্মসংস্থান তৈরি করবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ