Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুল ওষুধ দেওয়ায় গ্রেপ্তার দোকানি, আশঙ্কাজনক শিশু

ভুল মেডিসিন দেওয়ার অভিযোগে ওষুধের দোকানের মালিককে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। ধৃতের নাম মণিমোহন বিশ্বাস। ভুল ওষুধ দেওয়ায় অসুস্থ হয়ে পড়ে এক শিশু।

ভুল ওষুধ দেওয়ায় গ্রেপ্তার দোকানি, আশঙ্কাজনক শিশু
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ভুল মেডিসিন দেওয়ার অভিযোগে ওষুধের দোকানের মালিককে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। ধৃতের নাম মণিমোহন বিশ্বাস। ভুল ওষুধ দেওয়ায় অসুস্থ হয়ে পড়ে এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়েছে। বাগদার দিয়ালদহ গ্রামের বাসিন্দা তন্ময় মল্লিক শুক্রবার তাঁর আড়াই বছরের ছেলেকে অসুস্থতার কারণে বাগদা হাসপাতালে ভরতি করেছিলেন। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছিলেন। হাসপাতালের পাশেই একটি দোকান থেকে ওষুধ কেনেন ওই ব্যক্তি। বাড়িতে এসে শিশুকে ওই ওষুধ খাওয়ানোর পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। তখন তাকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বনগাঁ হাসপাতালে পাঠানো হয় ওই শিশুকে। সূত্র মারফত জানা গিয়েছে, চিকিৎসক গ্যাস-অম্বলের ওষুধ লিখলেও দোকানি ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিল। যা খাওয়ার পর আচ্ছন্ন হয়ে পড়ে শিশুটি। এরপরই ওই পরিবার থানায় অভিযোগ জানায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ