Bartaman Logo
১৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

টাইমস স্কোয়ারে ফের চলল গুলি, আহত এক

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে গুলির ঘটনায় আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তারিত পড়ুন।

টাইমস স্কোয়ারে ফের চলল গুলি, আহত এক
  • ১৯ জুন, ২০২৬ ০৯:৩৪
Prefer us on Google

নিউইয়র্ক, ১৯ জুন: নিউইয়র্কের ব্যাস্ততম স্থান টাইমস স্কোয়ার। কিন্তু মুহূর্তের মধ্যেই যেন সবকিছু বদলে গেল। ভরা জনস্রোতের মাঝেই চলল পরপর গুলি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী স্থানীয় সময়, বৃহস্পতিবার বিকেল ৩টে ৪০ মিনিটে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হলে পর্যটক, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে সন্দেহভাজনকে ধাওয়া করে আটক করে পুলিশ।

Advertisement

এখন ফিফা বিশ্বকাপের আবহে খেলা দেখতে আসা বহু খেলাপ্রেমীই এই জায়গায় ভির জমিয়েছিলেন। পাশাপাশি এনবিএ চ্যাম্পিয়ন ‘নিউ ইয়র্ক নিক্স’-কে সংবর্ধনা জানাতে লোয়ার ম্যানহাটনের রাস্তায় বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছিল। ওই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন ছিল। এসবকে উপেক্ষা করেই গোলাগুলির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে উপস্থিত সকল মানুষদের মধ্যে। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় এখনও বিস্তারিত জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, টাইমস স্কোয়ার এলাকায় তখন বিপুল সংখ্যক পর্যটক উপস্থিত ছিলেন। চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে শহরে আসা দর্শনার্থীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনা মাত্রই মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করেন। আরও কিছু ভিডিওতে দেখা গিয়েছে, সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের পিছু নেন। উল্লেখযোগ্যভাবে, গুলির ঘটনাস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরেই একটি পুলিশ গাড়ি দাঁড়িয়ে ছিল ফলে একজন সন্দেহভাজনকে আটক করে ফেলে পুলিশ। ঘটনার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। 

এর মাত্র কয়েক দিন আগেই টাইমস স্কোয়ারে আরেকটি গুলির ঘটনা ঘটে। নিউইয়র্ক নিক্সের দীর্ঘ ৫৩ বছর পর এনবিএ শিরোপা জয়ের উল্লাস চলাকালীন ওই এলাকায় গুলি চলায় দুষ্কৃতীরা। এক ১৭ বছর বয়সি কিশোর আহত হয়। সে সময়ও গুলির শব্দে উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয়েছিল। সাম্প্রতিক এই দুই ঘটনার পর নিউইয়র্কের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র টাইমস স্কোয়ারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ