Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিপুরে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, জখম ২

শান্তিপুরে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, জখম ২
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: শান্তিপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জখম হয়েছেন আরও দুজন। মৃত যুবকের নাম রাকেশ বিশ্বাস(২৬)। বাড়ি শান্তিপুরের ঘোড়ালিয়া এলাকায়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানা এলাকার সারাগড়ে। দুর্ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিস স্থানীয়দের উদ্যোগে তিনজনকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে একজন ওখানে চিকিৎসাধীন। আর একজনকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাতে থানার মোড় থেকে একটি বাইক দ্রুতগতিতে ঘোড়ালিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ চালক বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিক থেকে আসা অন্য একটি বাইকে ধাক্কা মারে। তারপর একটি লাইট পোস্টে ধাক্কা খায়। বাইকে তিন যুবক ছিলেন। তাঁরা রাস্তায় ছিটকে পড়ে মাথায় চোট পায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনজনের কারও মাথাতেই হেলমেট ছিল না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ