Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিনিকেতনে আসছেন অমর্ত্য সেন

শান্তিনিকেতনে আসছেন অমর্ত্য সেন
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: আগামী ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন শান্তিনিকেতনে আসছেন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার আমেরিকার বস্টন থেকে তিনি ভারতে ফিরবেন। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপনা করছেন। সেই কাজেই তিনি সারা বছর ব্যস্ত থাকেন। তবে তিনি প্রতিবার নিয়ম করে শান্তিনিকেতনে তাঁর পৈতৃক বাসভবন ‘প্রতীচী’-তে আসেন। অমর্ত্য সেনের শান্তিনিকেতনে আসার খবর জানাজানি হতেই তাঁর আত্মীয় ও শুভানুধ্যায়ীদের মধ্যে খুশি হওয়া লেগেছে। বছর দু’য়েক আগে, বিশ্বভারতীর সঙ্গে জমি বিতর্কের ঘটনায় অমর্ত্য সেন সংবাদ শিরোনামে এসেছিলেন। সেসময় ‌মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা প্রশাসন তাঁর পাশে দাঁড়ান। তবে সেই বিতর্ক এখন অতীত। বর্তমানে বিশ্বভারতীর সঙ্গে তাঁর আগের মতোই সুসম্পর্ক গড়ে উঠেছে। কর্মব্যস্ততার পরেও তিনি কাজের ফাঁকে শান্তিনিকেতনে এসে সময় কাটিয়েছেন। এ প্রসঙ্গে তাঁর পারিবারিক বন্ধু গীতিকণ্ঠ মজুমদার বলেন, ওঁর এখন ৯১ বছর বয়স। বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ। তা সত্ত্বেও, প্রতীচীতে আসার জন্য উনি অত্যন্ত উদগ্রীব হয়ে আছেন। বস্টন থেকে উনি ফোন করে শান্তিনিকেতনে আসার কথা জানিয়েছেন। তাঁর নিরাপত্তার স্বার্থে বিষয়টি জেলা পুলিস ও প্রশাসনকে জানানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ