Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

সিংহমে দীপিকার নতুন সফর

সিংহমে দীপিকার নতুন সফর
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
পুলিসের চরিত্রে দীপিকা পাড়ুকোনকে আপনি দেখেছেন। কিন্তু সে ছবিতে অনেক চরিত্রের মধ্যে একজন ছিলেন দীপিকা। সৌজন্যে ‘সিংহম এগেন’। এবার দীপিকার চরিত্রকে কেন্দ্র করেই ছবি তৈরির পরিকল্পনা করলেন পরিচালক রোহিত শেট্টি। ইতিমধ্যেই ‘লেডি সিংহম’ অর্থাৎ শক্তি শেট্টি হিসেবে দীপিকাকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। সেই ইমেজকেই আরও বৃদ্ধি করতেই শোনা যাচ্ছে মহিলা পুলিসকে কেন্দ্রীয় চরিত্রে রেখে একটি গল্প ভেবেছেন রোহিত। সেখানেই মুখ্য ভূমিকায় নাকি দীপিকা অভিনয় করবেন। সদ্য এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘সঠিক গল্প এবং চিত্রনাট্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যে ‘কপ ইউনিভার্স’ তৈরি করতে পারি, সেটাই তো কখনও ভাবিনি। সেই গল্প দর্শকের ভালো লেগেছে। এবার শুধু মহিলা পুলিসের গল্প তৈরি করার কথা ভাবছি। কনসেপ্ট মাথায় রয়েছে। কিন্তু সেটা ভালো করে লিখতে হবে।’ যদিও এ বিষয়ে দীপিকা এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
Advertisement
সম্পর্কিত সংবাদ