Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিল্প সম্মেলনে অতিথি আপ্যায়নের দায়িত্বে ২ মন্ত্রী

শিল্প সম্মেলনে অতিথি আপ্যায়নের দায়িত্বে ২ মন্ত্রী
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজ্যে বসছে বাণিজ্য সম্মেলনের পসরা। শিল্প সম্মেলনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সুজিত বসুকে বড় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীন দ্বায়িত্ব প্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টবগেকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর দায়িত্ব দিয়েছেন মমতা। শেরিংয়ের সঙ্গে থাকার দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। অন্যদিকে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর দায়িত্ব পেয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। কলকাতা বিমানবন্দরে গিয়ে রাজ্যের অতিথিকে অভ্যর্থনা জানাবেন সুজিত। হেমন্তের কলকাতায় থাকাকালীন তাঁর সঙ্গেই  দমকলমন্ত্রীকে থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকেই সংশ্লিষ্ট মন্ত্রীদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ