Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্লীলতাহানির অভিযোগ, উত্তেজনা

সোমবার দুপুরে সোদপুর স্টেশন সংলগ্ন শৌচালয়ে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে আটকে বেধড়ক মারধর করেন।

শ্লীলতাহানির অভিযোগ, উত্তেজনা
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোমবার দুপুরে সোদপুর স্টেশন সংলগ্ন শৌচালয়ে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে আটকে বেধড়ক মারধর করেন। পরে পুলিস এসে তাকে উদ্ধার করে। পুলিস জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এদিন দুপুরে ফতুল্লাপুরের এক নাবালিকা দাদার সঙ্গে পানিহাটি স্টেশন সংলগ্ন এলাকায় এসেছিল। আচমকা সে অসুস্থ অনুভব করে। তাই তার দাদা তাকে পানিহাটি স্টেশন সংলগ্ন শৌচালয়ে নিয়ে আসেন। সেখানে নাবালিকা স্নান করে। অভিযোগ, সেই সময় শৌচালয়ে থাকা এক যুবক ওই নাবালিকার শ্লীলতাহানি করে। নাবালিকার চিৎকারে তাঁর দাদা দৌড় এসে ওই যুবককে ধরে ফেলেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ